ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে বিক্রি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, মায়ের কোলে ফেরাল ওসি শহিদুল

mirpurnews24
অক্টোবর ১২, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে নিজের দুই মাসের পুত্র সন্তানকে দুই লক্ষ টাকায় বিক্রি করে দেওয়ার মতো চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উপজেলার কচুবাড়ীয়া এলাকার মাদকাসক্ত বাবু নামের এক পিতার এই নির্মম ঘটনার শিকার শিশুটিকে গত বৃহস্পতিবার উদ্ধার করে শেষ পর্যন্ত তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে মিরপুর থানা পুলিশ। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের মানবিক ও দ্রুত পদক্ষেপে শিশুটি তার মায়ের বুক ফিরে পায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার কুচবাড়ীয়ার বাসিন্দা ওই মাদকসেবী পিতা মাদকের টাকার জন্য নিজের দুই মাসের শিশু সন্তানকে দুই লক্ষ টাকায় উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর গোলাবাড়ীয়া এলাকার রাজমিস্ত্রির স্ত্রী নিঃসন্তান মুক্তা খাতুনের কাছে বিক্রি করে দেন। শিশুটির মা ও নানী বিষয়টি জানতে পেরে দিশেহারা হয়ে পড়েন এবং সন্তানকে ফিরে পেতে এলাকাবাসীর কাছে অভিযোগ দেন। পরবর্তীতে ঘটনাটি মিরপুর থানা পুলিশকে জানানো হয়।ঘটনাটি জানতে পেরে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে টিম গঠন করে উদ্ধার অভিযান শুরু করেন। পুলিশের দ্রুত ও নিরলস প্রচেষ্টায় শিশুটির সন্ধান মেলে এবং তাকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে ওসি মোঃ শহিদুল ইসলাম শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে তুলে দেন। নিজের কোলে দুধের শিশুকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা। তিনি ওসি সহ মিরপুর থানা পুলিশের সকল সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তথ্য পাওয়ার পরপরই আমরা দ্রুততম সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। কোনো অপরাধী বা অন্যায়কারীকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই।
পুলিশের এমন মানবিক ও প্রশংসনীয় ভূমিকায় স্থানীয় বাসিন্দারা মিরপুর থানা পুলিশ ও ওসি মোঃ শহিদুল ইসলামের প্রতি সাধুবাদ ও সন্তোষ প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।