সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা ও স্থানীয় প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু’র সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় মিরপুর উপজেলাজুড়ে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।অভিযানের অংশ হিসেবে এদিন মিরপুর পৌরসভা এলাকা ছাড়াও উপজেলার কুর্শা, আমবাড়ীয়া, পোড়াদহ, সদরপুর এবং চিথলিয়া জামে মসজিদ প্রাঙ্গণসহ বিভিন্ন জনবহুল স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ।উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু জানান, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগবালাই প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

