ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে উপজেলা জামায়াতের কমিটিতে বড় পরিবর্তন, আমীর জোমারত,সেক্রেটারী মাহফুজ।

mirpurnews24
নভেম্বর ২৫, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা কমিটি গঠনে বড় পরিবর্তন আনা হয়েছে।উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারীকে তাদের পদ থেকে সরিয়ে পদাবনতি করে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) সকাল ৭ টার সময় মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সালের কমিটি গঠন সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর এমপি। এসময় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিরপুর উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন হালসা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক,মিরপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও কুষ্টিয়া জেলা জামায়াতের টিম সদস্য জোমারত আলী।নায়েবে আমীর নির্বাচিত হয়েছেন কুরিপোল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক ও মিরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাওলানা রেজাউল করিম ও মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের সাবেক সহকারী অধ্যাপক শাহ আক্তার মামুন।রেজাউল করিম সদ্য সাবেক উপজেলা কমিটির আমীর ছিলেন। উপজেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ মাহফুজুর রহমান। তিনি আগের কমিটির সহকারী সেক্রেটারি ছিলেন।সহকারী সেক্রেটারী নির্বাচিত হয়েছেন সদরপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মহিউদ্দিন।তিনি সদ্য সাবেক উপজেলা কমিটির সেক্রেটারী ছিলেন।এছাড়া সহকারী সেক্রেটারী নির্বাচিত হয়েছেন হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক মাওলানা মোঃ গোলাম মোস্তফা ও মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা  ওমর ফারুক।মিরপুর উপজেলা জামায়াতের কমিটিতে যে পরিবর্তন হয়েছে,তার কারন জানতে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর এমপির সাথে যোগাযোগ করতে তার ব্যবহৃত নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।