নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল শোডাউন করেছে যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে প্রাঙ্গণ থেকে শোডাউনটি শুরু হয়। এতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মোটরসাইকেলের বহরটি ঈগল চত্বর হয়ে মিরপুরে উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে মিরপুর বাসষ্ট্যান্ড ও নওয়াপাড়া হয়ে আবার উপজেলা বিএনপির কার্যালয়ে ফিরে কর্মসূচি শেষ হয়।
মিরপুর উপজেলা যুবদলের সুলতান আহমেদের সভাপতিত্বে শোডাউনে নেতৃত্ব দেন প্রধান অতিথি মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক আবজাল হোসেন।
এ সময় মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী,সাংগঠনিক সম্পাদক পল্টু মন্ডল,মিরপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান কাকন,শরিফুল ইসলাম,সাইফুল ইসলাম,মিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা,সাইফুল ইসলাম মোমিন,ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রশিদ সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

