আব্দুল আউয়াল-কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ওয়াপদা মাঠে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নার্গিস চৌধুরী স্মৃতি সিজন-১ গাদন টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে মিরপুরে বহলবাড়ীয়া গাদন দলকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুরের ধর্মদহ গাদন দল।মিরপুর উপজেলা সিএনজি মালিক সমিতি, শ্রমিক সমিতি ও জয়মন ক্লিনিকের যৌথ আয়োজনে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের সার্বিক তত্ত্বাবধানে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলাকে ঘিরে ওয়াপদা মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দলই জয়ের জন্য মরিয়া হয়ে খেললেও শেষ পর্যন্ত ধর্মদহ গাদন দল ১-০ ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক উপজেলা যুবদল সভাপতি আজাদুর রহমান আজাদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যের বিলুপ্ত প্রায় গাদন খেলাকে জনপ্রিয় করা এবং নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।মিরপুরে মরহুম হারেজ আলী চেয়ারম্যান স্মৃতি লাঠিখেলা অনুষ্ঠিত।গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুষ্টিয়ার মিরপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘মরহুম হারেজ আলী চেয়ারম্যান স্মৃতি লাঠিখেলা-২০২৬’। গ্রামীণ ঐতিহ্যের এই জনপ্রিয় খেলা উপভোগ করতে স্থানীয় উৎসুক জনতার ঢল নামে।কুর্শা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় প্রাঙ্গণে এ লাঠিখেলার আয়োজন করা হয়। ঢাক-ঢোল ও সানাইয়ের সুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা অভিজ্ঞ লাঠিয়াল দল অংশ নেয়। এ সময় লাঠিয়ালদের বিভিন্ন রোমাঞ্চকর ও দৃষ্টিনন্দন কৌশল উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “লাঠিখেলা আমাদের গ্রামীণ সংস্কৃতির এক অনবদ্য অংশ। তরুণ প্রজন্মকে ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং অপসংস্কৃতি ও মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাশেম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রহমত আলী রব্বান,মিরপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ প্রমুখ কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল হোসেন। এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে লাঠিখেলা দেখতে শিশু-কিশোর, নারী-পুরুষসহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ঐতিহ্যবাহী এ খেলা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।অনুষ্ঠান শেষে খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত দর্শকরা। তাঁদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলা সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব।


