ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা

mirpurnews24
এপ্রিল ২২, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বুধবার সকালে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিজভী ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণ কমল পাল, এমওডিসি ডাঃ রিয়াজুল জান্নাত, মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর প্রতিনিধি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, মিরপুর থানার এসআই এলিস মাহমুদ, তথ্য আপা হাসি খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা বলেন হাম-রুবেলা টিকা শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিকা। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদেরকে এ টিকা প্রদান বাধ্যতামূলক। তিনি আরও বলেন এই টিকা নেওয়া থেকে কোনো শিশু যেন বাদ না পড়েন, এ ব্যাপারে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি তিনি ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়াদের প্রতি সম্প্রচারের দাবী রাখেন। তিনি হামের এ প্রকোপ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া ক্যাম্পেইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।