নানা আয়োজনে আনন্দঘন পরিবেশে কুষ্টিয়ার মিরপুরে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ষবরণ, বৈশাখি শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বাংলা নববর্ষ বরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে আজ সকালে মিরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখি শোভাযাত্রা বের হয়ে মিরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঠাল চত্বরে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কাঠাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ০২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর।
মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন,সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার,মিরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,মিরপুর থানার ইন্সপেক্টর আব্দুল আজিজ,মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহিল কাফি,উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ,উপজেলা সমাজসেবা অফিসার জামশেদ আলী,উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভা:) নেসার উদ্দিন আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম গোলাম মহিউদ্দিন,উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ,উপজেলা যুব উন্নয়ন অফিসার বদিউজ্জামা,উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর জামাল উদ্দিন,উ:প: ও উন্নয়ন প্রকল্প ইউডিএফ উত্তম কুমার বিশ্বাস,সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সার্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত।
কুষ্টিয়া ০২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর বলেন, বিগত বছরের যত গ্লানি মুছে ফেলে নতুন বছরে আমরা নতুন করে শুরু করবো। আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ঐক্যবদ্ধ, রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আশা করছি সুন্দর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করবো। এটাই হোক নববর্ষে আমাদের সবার আকাঙ্খা। আমরা সবাই মিলে মিরপুর ভেড়ামারাসহ সমগ্র বাংলাদেশকে একটি সুষ্ঠু ও সুন্দর জনপদে রূপান্তর করবো এবং দেশের উন্নয়নে সবাই মিলে কাজ করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

