ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মতবিনিময়

mirpurnews24
আগস্ট ২৫, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের দুর্ভোগ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রশাসন ও সরকারের নজরে আনার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মিরপুরের মানুষের দীর্ঘদিনের চাহিদা ও প্রয়োজনকে সামনে রেখে আমি বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি। এর মধ্যে আন্তর্জাতিক মানের সুইমিংপুল, নারী প্রশিক্ষণ কেন্দ্র, কৃষকদের জন্য সোলার সেচ প্রকল্প এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ রয়েছে। ইতোমধ্যে ডিও লেটারের মাধ্যমে এসব প্রকল্পের অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই এসব প্রকল্পের কার্যক্রম শুরু করা হবে।
এমপি ফরিদা ইয়াসমিন আরও বলেন, মিরপুরের যেসব এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে, সেসব স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি মিরপুর উপজেলায় প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।
রেল যোগাযোগের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, মিরপুর ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে রেলস্টেশনে স্টেশন মাস্টার নিয়োগসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ চালুর বিষয়েও কাজ করা হবে। ভেড়ামারা-মিরপুরসহ সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগব্যবস্থার উন্নয়নে পাকা রাস্তার কার্যক্রমও চলমান রয়েছে। আগামীতে আরও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।
মাদক নির্মূলের বিষয়ে তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিটি গঠন করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, চলতি বছরে বেশ কিছু কাজ হাতে নিয়েছি। অল্প সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। মিরপুরের মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কৃষি, শিক্ষা, নারী উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনাই আমার লক্ষ্য।
তিনি মিরপুর প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সর্বদা পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য মিলন আলী, আলমগীর মন্ডল, জাহিদ হাসান জিহাদ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, এখন টিভির জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ, সাংবাদিক নাঈম খন্দকার, সাইদুর রহমান সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।