ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাধারণ মানুষের জানমাল ও সম্মান রক্ষায় আমরা কোনো আপোষ করবো না। এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, নারী নির্যাতন বন্ধ হবে ইনশাআল্লাহ।”ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

mirpurnews24
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষকে জনগণের প্রতীক আখ্যা দিয়ে ভোট চেয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। গতকাল বুধবার বিকেলে ভেড়ামারা উপজেলার বাহিরচর ও জুনিয়াদহ ইউনিয়নে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বিএনপি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছে। ধানের শীষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর না, এটা গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিতে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রতীক।” তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে বাংলাদেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে, সন্ত্রাস মানুষের নিরাপত্তা ছিনিয়ে নিচ্ছে, চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনে স্থায়ী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, বেকারত্ব বাড়ছে এবং সমাজে নারী নির্যাতন ক্রমাগত বেড়েই চলেছে। রাগীব রউফের ভাষায়, “আমরা সবাই একটু সচেতন হলে এবং রাষ্ট্র পরিচালনায় সৎ নেতৃত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে এই অবস্থা বদানো সম্ভব।” এ প্রসঙ্গে তিনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই বলে উল্লেখ করেন।বিএনপি প্রার্থী আরও ঘোষণা দেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। তিনি বলেন, “সাধারণ মানুষের জানমাল ও সম্মান রক্ষায় আমরা কোনো আপোষ করবো না। আপনারা আমার সঙ্গে থাকলে এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, নারী নির্যাতন বন্ধ হবে ইনশাআল্লাহ।” পথসভায় তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।বাহিরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এবং ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম আলম। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় যোগ দেন। বক্তারা দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।