আব্দুল আউয়াল-মিরপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে পৌর এলাকার প্রধান সড়ক, বাজার, ড্রেন ও আশপাশের জনগুরুত্বপূর্ণ স্থান এবং বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোড় জঙ্গল পরিষ্কার করা হয়। এ সময় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি স্থানীয়দের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু জানায়, এলাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে প্রশাসন।স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে পৌরসভা ও ইউনিয়নগুলোর পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।


