ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময়

mirpurnews24
আগস্ট ২৬, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মিরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬আগষ্ট) দুপুরে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মিরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন বলেন, মিরপুরের যেসব এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে, সেসব স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি মিরপুর উপজেলায় প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।
মাদক নির্মূলের বিষয়ে তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিটি গঠন করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মিরপুরের মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিক্ষা, নারী উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনাই আমার লক্ষ্য।
তিনি মিরপুর প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সর্বদা পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, মাদক আজ কেবল কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন ধ্বংস করছে না, বরং একটি পরিবার, সমাজ ও পুরো জাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। কৌতূহল, সঙ্গদোষ, মানসিক হতাশা কিংবা পারিবারিক অশান্তি থেকে শুরু হওয়া এই বিষাক্ত অভ্যাস শেষপর্যন্ত কেড়ে নেয় একটি সম্ভাবনাময় জীবন। তাই প্রতিরোধ শুরু হতে হবে আমাদের ঘর থেকেই। পারিবারিক সুদৃঢ় বন্ধন মাদক থেকে দূরে থাকার সবচেয়ে বড় ঢাল। এলাকা বা পাড়ায় মাদকের বিস্তার প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের সাথে জড়িত অপরাধী ও চক্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সাহায্য করতে হবে। ইতিমধ্যে গত দুই মাসে আমরা প্রায় পাঁচশত জন মাদকসেবী ও ব্যবসায়ীকে জেলে পাঠিয়েছি। আমরা বদ্ধ পরিকর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন মূল্যে এই অঞ্চল থেকে মাদকসেবী, ব্যবসায়ী এবং ডিলারদের নিমূর্ল করব ইনশাল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মিরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ও ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুস সালাম, সহ সভাপতি জমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য জাহিদ হাসান জিহাদ, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, মিরপুর নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক আব্দুল আউয়াল, সাংবাদিক নাঈম খন্দকার, সাইদুর রহমান, আহসান হাবীব সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।