ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ

mirpurnews24
আগস্ট ২০, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে নৌকা ভ্রমণ ও পিকনিক অনুষ্ঠিত হয়ে‌ছে। নৌকা ভ্রমণের অংশ হিসেবে বুধবার সকালে ক্লাব কার্যালয়ে সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন সকল সদস্যদের মধ্যে প্রেসক্লাবের লোগো সম্বলিত টি শার্ট বিতরণ করেন। পরে মাইক্রোবাস যোগে তারা দৌলতপুর উপজেলার আবেদের ঘাটে যান। এরপর সেখান থেকে নৌকাযোগে বাংলা বাজারসহ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ঘুরে দেখেন। এ সময়ে প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য আলম মন্ডল, জাহিদ হাসান জিহাদ, মিলন আলী, শেফাদুল ইসলাম চান্নু, আবু হেনা মস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি চিত্তবিনোদনের জন্য এ আয়োজন করা হয়। এ ধরণের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।