ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষ রোপন ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে- ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

mirpurnews24
আগস্ট ২২, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম এর শুভ উদ্বোধন, বৃক্ষ রোপন ও হত-দরিদ্রদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। শনিবার (২২ আগষ্ট) সকালে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া চৌদুয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্মাইল ফর অল স্বেচ্ছাসেবী যুব সংস্থার এস এফ এ প্রেক্ষাপট প্রকল্পের আওতায় নবম ব্যাচের বাস্তবায়নে ও আলোর কাফেলা সংস্থার আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে নিম, আমলকি ও সবেদা গাছের চারা রোপন করা হয়। পরে এলাকার দুস্থ ও হতদরিদ্রের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর কাফেলা সংস্থার প্রধান উপদেষ্টা ও কুষ্টিয়া ২৫০ শষ্যা হাসপাতালের চিকিৎসক ডা. এস.এম মূসা কবির, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, আলোর কাফেলা সংস্থার উপদেষ্টা ও নওদাপাড়া চৌদুয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল ইসলাম মাষ্টার, প্রধান শিক্ষক ও আলোর কাফেলা সংস্থার প্রধান উপদেষ্টা রুহুল আমিন, পরিচালক ইমতিয়াজ ইসলাম জীবন, স্মাইল ফর অল স্বেচ্ছাসেবী যুব সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ আল বুখারী অনিক। এসময় এসএফএ ও আলোর কাফেলা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।