ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সমন্বিত ফোরামের মিরপুর উপজেলা শাখার কমিটি গঠন।আহবায়ক শামসুজ্জোহা, সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

মিরপুর প্রতিনিধি, কুষ্টিয়া
নভেম্বর ২১, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সমন্বিত ফোরামের মিরপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।আজ শনিবার (২১ নভেম্বর) সকালে মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দাবী আদায় সংক্রান্ত সুবিধার জন্য এ কমিটি গঠিত হয়।বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফিরোজ আলমের সভাপতিত্বে ও ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন ধলসা পয়ারী হযরত ওমর ফারুক (রা.) মাদ্রাসার সাবেক সহকারী মৌলভী মাওলানা মুফতি আব্দুল হান্নান,মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের সাবেক সহকারী অধ্যাপক শাহ আক্তার মামুন, ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহাদ আলী,নওদা বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুজ্জোহা,চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রুহুল আমিন প্রমুখ।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমলা জাহানারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান। সভা শেষে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সমন্বিত ফোরামের মিরপুর উপজেলা শাখার কমিটি গঠন করে নাম ঘোষণা করা হয়। এতে নওদা বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) শামসুজ্জোহাকে আহবায়ক ও ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (অব.) মাওলানা আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করা হয়।কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন – যুগ্ম আহবায়ক শাহ আক্তার মামুন,যুগ্মসচিব রেজাউল রহমান,প্রধান সমন্ময়ক মাওলানা মুফতি আব্দুল হান্নান,সমন্বয়ক ফিরোজ আলম,সদস্য আহাদ আলী,আজিজুল হক, রুহুল আমিন,আব্দুল হান্নান,আব্দুল বারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।