বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর পৌর মহিলা শাখার উদ্যোগে কুষ্টিয়া ০২ আসনে আলহাজ্ব আব্দুল গফুরের দাড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে মিরপুরে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে মিরপুর দারুস সালাম একাডেমি থেকে দাড়িপাল্লার মিছিলটি বের হয়ে মিরপুর বাসষ্ট্যান্ড,মিরপুর বাজার,জিয়ারোড সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিরপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে এসে শেষ হয়।মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আক্তার মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা,সহকারী সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, ওলামা বিভাগের উপজেলা সেক্রেটারী মাওলানা সুলাইমান হোসেন,মিরপুর পৌর জামায়াতের আমীর চাঁদ মল্লিক, পৌর সেক্রেটারী খায়রুল ইসলাম, সহকারী সেক্রেটারী আমজাদ হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন মিরপুর পৌর মহিলা জামায়াতের সভানেত্রী নাসিমা খাতুন,সেক্রেটারী খালেদা ফারুক,সহকারী সেক্রেটারী শারমিন আক্তার সহ মিরপুর উপজেলা ও পৌর জামায়াতের মহিলা শাখার নেতৃবৃন্দ।


