ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা

mirpurnews24
মে ১১, ২০২৬ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন কুষ্টিয়ার মিরপুর এলাকায় আসলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

গতকাল রবিবার (১০ মে) বিকেলে মিরপুর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, মিরপুর উপজেলা ও পৌর বিএনপি’র পক্ষ থেকে মোছাঃ ফরিদা ইয়াসমিন এমপিকে এক গণ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন তার সভাপতির বক্তব্য বলেন, ফরিদা ইয়াসমিন একজন ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক। কুষ্টিয়ার সন্তান হিসেবে তিনি জাতীয় সংসদে এ অঞ্চলের মানুষের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জোরালো ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, ‘দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। জনগণের অধিকার আদায়ে এবং দলের হাতকে শক্তিশালী করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।

’তিনি আরো বলেন, ‘এই সম্মান কেবল তার ব্যক্তিগত নয়, বরং কুষ্টিয়ার সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তির।’অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, মিরপুর উপজেলা ও পৌর বিএনপি’র পক্ষ থেকে নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় আরো বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস,সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতান,সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান,সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক আবজাল হোসেন,মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ,সাধারন সম্পাদক ইব্রাহিম আলী,মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ,উপজেলা মহিলা দলের সভাপতি রোজি খান,উপজেলা উলামা দলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন চেয়ারম্যান,কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এমদাদুল হক সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।