ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোট ও সমর্থন পেলে কুষ্টিয়া-২ আসনকে একটি উন্নয়ন, ন্যায় ও মানবিকতার মডেল হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ-ভেড়ামারায় পথসভায় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

mirpurnews24
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

আমি আপনাদেরই সন্তান, আপনাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে পাশে আছি। এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়বিচারের প্রশ্নে আপোষহীন থাকবো, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আগামী দিনেও থাকতে চাই। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জুনিয়াদহ ইউনিয়নের দলুয়া গ্রামে নির্বাচনী পথসভায়, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা তথা বিএনপি এমন একটি সমাজ চাই, যেখানে তরুণরা চাকরির জন্য হাহাকার করবে না, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার অধিকার পাবে, আর সাধারণ মানুষ নিরাপদ ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবে। আমি কথা দিচ্ছি আপনাদের ভোট ও সমর্থন পেলে কুষ্টিয়া-২ আসনকে একটি উন্নয়ন, ন্যায় ও মানবিকতার মডেল হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। তিনি বলেন, আগামী ১২ তারিখ আপনাদের সমর্থন পেয়ে ধানের শীষ বিজয়ী হলে, এলাকা থেকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও নারী নির্যাতন মুক্ত একটি সমাজ গড়ে তুলবো। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন, আমরা কোন হিংসাত্বক রাজনীতি করবো না। সবার আগে বাংলাদেশ। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান তিনি। এর জন্য আপনাদের কাছে আমি মিনতি করছি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপি সদস্য সচিব শাহজাহান আলী,মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক আবজাল হোসেন,সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক শাহিন আলীসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদিকে ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, সকাল থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া মহল্লায় নির্বাচনী পথসভা করেন এবং ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ কর্মসূচির অংশ হিসেবে ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি, বাহাদুরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড নতুনপাড়া, জুনিয়াদহ ইউনিয়নের দলুয়া গ্রামে, চাঁদগ্রাম ইউনিয়নের রবেলা মোড়ে ভোটারদের কাছে ভোট চাইতে গেলে বেশ সাড়া পান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।