ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ৩৫তম হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধা জানালো শহীদ মারফত আলী স্মৃতি সংসদ

mirpurnews24
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বৃহত্তর কুষ্টিয়ার বিএলএফ এর উপ-প্রধান,উত্তরবঙ্গের প্রখ্যাত কৃষক নেতা শহীদ মারফত আলীর ৩৫তম হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে শহীদ মারফত আলী স্মৃতি সংসদ।আজ মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় আমলা সরকারী কলেজে স্থাপিত শহীদ মারফত আলী’র কবরে শ্রদ্ধান্জলী অর্পণ করা হয়। এ সময় শহীদ মারফত আলী স্মৃতি সংসদ,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ শ্রদ্ধান্জলী অর্পণ করে।শহীদ মারফত আলী স্মৃতি সংসদের পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা নজরুল করিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অংশগ্রহণ করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ,বীরমুক্তিযোদ্ধা আশকর আলী,বীরমুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস,আমলা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ,শহীদ মধু মন্ডলের সন্তান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,আমলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক,সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজ,সদরপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জনাব মোশাররফ হোসেন মূসা, সাধারণ সম্পাদক আশাদুল হক আশা,আমলা ইউনিয়ন বি এন পি সভাপতি তোফাজ্জল হোসেন,সহ-সভাপতি আলীহিম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন জাসদ নেতা কারশেদ আলম,শহীদ মারফত আলী’র সহধর্মিণী আনজুমান মারফত,প্রফেসর নজরুল ইসলাম,মাসুম আল মাজী,আমলা সদরপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, জাসদ নেতা হামিদুল মাষ্টার,আমলা ইউনিয়ন নেতা আহসান হাবিব স্বপন,আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক,বীরমুক্তিযোদ্ধা ফোরকান আলী,বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,ছাত্রনেতা মীরমুক্তিছুর রহমান মীর্জা,রাব্বি,ও শ্রাবন ইসলাম ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।