
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বৃহত্তর কুষ্টিয়ার বিএলএফ এর উপ-প্রধান,উত্তরবঙ্গের প্রখ্যাত কৃষক নেতা শহীদ মারফত আলীর ৩৫তম হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে শহীদ মারফত আলী স্মৃতি সংসদ।আজ মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় আমলা সরকারী কলেজে স্থাপিত শহীদ মারফত আলী'র কবরে শ্রদ্ধান্জলী অর্পণ করা হয়। এ সময় শহীদ মারফত আলী স্মৃতি সংসদ,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ শ্রদ্ধান্জলী অর্পণ করে।শহীদ মারফত আলী স্মৃতি সংসদের পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা নজরুল করিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অংশগ্রহণ করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ,বীরমুক্তিযোদ্ধা আশকর আলী,বীরমুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস,আমলা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ,শহীদ মধু মন্ডলের সন্তান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,আমলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক,সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজ,সদরপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জনাব মোশাররফ হোসেন মূসা, সাধারণ সম্পাদক আশাদুল হক আশা,আমলা ইউনিয়ন বি এন পি সভাপতি তোফাজ্জল হোসেন,সহ-সভাপতি আলীহিম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন জাসদ নেতা কারশেদ আলম,শহীদ মারফত আলী'র সহধর্মিণী আনজুমান মারফত,প্রফেসর নজরুল ইসলাম,মাসুম আল মাজী,আমলা সদরপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, জাসদ নেতা হামিদুল মাষ্টার,আমলা ইউনিয়ন নেতা আহসান হাবিব স্বপন,আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক,বীরমুক্তিযোদ্ধা ফোরকান আলী,বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,ছাত্রনেতা মীরমুক্তিছুর রহমান মীর্জা,রাব্বি,ও শ্রাবন ইসলাম ।

প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.