ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

আব্দুল আউয়াল
এপ্রিল ৮, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ছবির বিবরণ :মিরপুরে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ী মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার এম তামিম হাসান প্রধান অতিথির কাছ থেকে পুরষ্কার গ্রহণ করছে।

রিপোর্ট – আব্দুল আউয়াল।

কুষ্টিয়ার মিরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৮ এপ্রিল) সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলার এবারের প্রতিপাদ্য ছিলো “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি “। মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভা:) নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মহিউদ্দিন, উ:প: ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ উত্তম কুমার বিশ্বাস প্রমুখ।অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।