ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আটক

mirpurnews24
এপ্রিল ২২, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে ৩০পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।গতকাল বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে উক্ত আসামীকে গ্রেফতার করে।আসামীর নাম মুকুল বিশ্বাস বুদো।সে শিমুলিয়া গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- মিরপুর থানা অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলামের নির্দেশে মিরপুর থানা পুলিশের এসআই ওয়াশিম ও এএসআই শামসুল ও তাদের সঙ্গীও ফোর্স মিলে শিমুলিয়া আশ্রয়ন প্রকল্প এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।এ সময় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ও শিমুলিয়া গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস বুদোকে ৩০পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।এ ব্যাপারে জানার জন্য মিরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলামের কাছে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।