ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

mirpurnews24
মার্চ ১৫, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।গতকাল রবিবার (১৫ মার্চ) বিকেলে মিরপুর উপজেলা প্রেসক্লাব চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়।মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খন্দকার রিপনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক এম এ জিহাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের টিম সদস্য অধ্যাপক জোমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম,মিরপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা শাহ আক্তার মামুন,মিরপুর উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক,মিরপুর থানার সেকেন্ড অফিসার এলিস মাহমুদ,মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রয়াত সাংবাদিকদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকবৃন্দ ও অতিথিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাতে অংশগ্রহণ করেন।এ সময় মিরপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশিকুল হক,দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক আশিক আলী,প্রকাশনা সম্পাদক আশাদুর রহমান,ক্রীড়া সম্পাদক সুমন শাহ,সাংস্কৃতিক সম্পাদক এস এম খালেক,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল সাইফ লিমু,কল্যান সম্পাদক আল আমিন,ধর্ম বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম,সদস্য আব্দুল্লাহ আল মামুন,আব্দুস সালাম,রাশেদুল হক,আব্দুস সামাদ,মিরাজ আলী,আশাদুল ইসলাম,রফিকুল ইসলাম রাফি,মির হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।