ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কৃষকের সন্তান হিসেবে কথা দিচ্ছি,ধানের শীষের বিজয় হলে, প্রতিটি কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করবো-ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী।

mirpurnews24
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরের আমবাড়িয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব চৌধুরী গণসংযোগ ও পথসভা করেছেন।গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড,নগরবাঁকা, সুতাইল ও আমবাড়িয়া গ্রামে দলীয় নেতা-কর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কুশল বিনিময় ও পথসভা করেন ধানের শীষের এই প্রার্থী।আমবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এসব পথসভায় আমবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নায়েব আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এসময় ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেন, আমি কৃষকের সন্তান। আপনাদের এলাকারই সন্তান। বিগত সময়ে আপনারা যখন আমার বাবা মরহুম রউফ চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তখন তিনি এমপি হয়েও মানুষের কাছে কৃষক পরিচয় দিতেন। আমি গর্ব করে বলতে চাই আমার বাবা যখন এলাকায় প্রতিনিধিত্ব করেছেন এলাকার ব্যাপক উন্নয়ন করেছিলেন, যা আজও দৃশ্যমান। আমি ওই কৃষকের সন্তান হিসেবে আপনাদের কথা দিচ্ছি, আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয় হলে, প্রতিটি কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করবো। যে কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে, বিনা সুদে কৃষি লোন পাবে। এই মিরপুর-ভেড়ামারায় কৃষিতে বিপ্লব ঘটবে। তিনি বলেন, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। যার মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহায়তা পাবেন। এছাড়া এলাকায় কোন সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজসহ নারী নির্যাতনের মতো অপরাধ নির্মূল করা হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন আপোষহীন নেতৃত্বের মাধ্যমে নিজের জীবন উৎসর্গ করে গেছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, তেমনি ভাবে আপনারা ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করলে আপনাদের সম্মান রক্ষার্থে আপোষহীন থাকবো ইনশাআল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জর্জ কোর্টের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত,মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, মিরপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এমদাদ আলী,মিরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পল্টু মন্ডল,মিরপুর উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান কাকন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে হালসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি ফুটবল খেলায় আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী অংশ নেন।উল্লেখ্য,ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগকে প্রচারণার প্রধান কৌশল হিসেবে নিয়েছেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী। তার এমন গণসংযোগে এলাকাজুড়ে নির্বাচনী আমেজ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
#লিড সর্বশেষ