কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ানে অবস্থিত আব্দুর রাফেত বিশ্বাস কলেজের উদ্যোগে রাফেত বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা ও আয়েশা স্মৃতি তহবিল থেকে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল (২৮এপ্রিল) দুপুরে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে আব্দুর রাফেত বিশ্বাস কলেজের হলরুমে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। আব্দুর রাফেত বিশ্বাস কলেজের অধ্যক্ষ মহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সেক্রেটারি খন্দকার টিপু সুলতান ও অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার নাসির ও ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার আলী। সহকারী অধ্যাপক হামিদুলের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আমলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন ও কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মান্নান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মরহুমদের জন্য দোয়া মোনাজাত করা হয়।

