ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর বাসষ্ট্যান্ড ও কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৩৭ লক্ষ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

mirpurnews24
এপ্রিল ২৭, ২০২৬ ৬:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সীমান্ত সুরক্ষা জোরদার এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ২৬ এপ্রিল ২০২৬ তারিখে বিভিন্ন সীমান্ত এলাকায় একাধিক সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।
এদিন আনুমানিক দুপুর ১২টা ১৫ মিনিটে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী “আলহাজ্ব এন্টারপ্রাইজ” নামের একটি বাসে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯,৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ ৯১ হাজার টাকা।
একই দিনে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে কাজীপুর বিওপির টহল দল কাজীপুর বর্ডারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
এর আগে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকায় পৃথক অভিযানে ৪,৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫৫ হাজার ২০০ টাকা।
এছাড়া রাত আনুমানিক ২টায় জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা।
উদ্ধারকৃত সকল পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে ৩৭ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।