ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

mirpurnews24
এপ্রিল ১৩, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১ মৌসুমে (অর্থ বছর ২০২৫-২৬) উফশী আউশ ধান, তিল ও মুগ এর আবাদ ও উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রায়েয়া, ইমদাদুল হক মিলন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ। এ সময়ে অতিথিবৃন্দ ৭ হাজার ৬শ’ ৭০ জনকে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি। ৩০ জনকে ১ কেজি করে তিল বীজ, ডিএপি সার ১০কেজি ও এমওপি সার ৫কেজি। ৮০ জনকে ৫কেজি করে মুগ বীজ, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ৫কেজি করে বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।