ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশের উন্নয়ন, নারীর অধিকার ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই-দিলসাদ জামান চৌধুরী

mirpurnews24
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া-২ আসনের অন্তর্গত মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গৌরদহে নারী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসনটিতে ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীর সহধর্মিণী দিলসাদ জামান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন,মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, মিরপুর পৌর বিএনপির সাবেক সদস্যসচিব আজাদুর রহমান আজাদ,উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন,জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত,বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান,সাধারন সম্পাদক মুকুল,যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদুল হক খান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এতে বিভিন্ন বয়সের নারী ভোটার, দলীয় নেত্রী ও কর্মীরা অংশগ্রহণ করেন। এসময় দিলসাদ জামান চৌধুরী বলেন- ধানের শীষ হচ্ছে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক। দেশের উন্নয়ন, নারীর অধিকার ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, নারীরা সবসময় অন্যায় ও অনিয়ায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে এসেছে। আগামী নির্বাচনে নারীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।