গণঅভ্যুত্থানের নেতাদের তৈরি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রতিটি গ্রামে, পাড়া মহল্লায় শক্তিশালী সংগঠন গড়ে তুলবে। সাধারণ মানুষের অপেক্ষার পালা শেষ, এবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওতায় দুর্নীতিমুক্ত ও স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশ উপহার দেবে এনসিপি। শুক্রবার বিকেলে মিরপুর উপজেলার আমলা বাজারে আমলা-সদরপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এনসিপির মতবিনিময় সভায় নেতারা এসব কথা বলেন।
কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দের মধ্যে সংগঠক রেজাউর রহমান রিন্টু, সুলতান মারুফ ডালহা, শোয়েব রায়্যান, আলী মুজাহিদ, শামসুল আরেফিন স্ট্যালিন, সুলতান মাহমুদ, এসএম আকাশ, আশরাফ পারভেজ, সাকিব আল হাসান, মো. শাকিলুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
আমলা পুরাতন মসজিদের খতিব হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মিজানুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইয়াসির আরাফাত।
সম্পাদক - আব্দুল আউয়াল।
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.