
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। রউফ চৌধুরী তার নির্বাচনী এলাকায় পথসভা করছেন। এর অংশ হিসেবে
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা করেন ধানের শীষের এই প্রার্থী। এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান,
মিরপুর উপজেলা কৃষক দলের আহবায়ক অ্যাডভোকেট খাইরুল ইসলাম, মিরপুর উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান কাকন, জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, উপজেলা, পৌর বিএনপিসহ স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়া সদরপুরের পুরাতন আজমপুর বাজারে পথসভায় বক্তব্য রাখেন, সদরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম, এতে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়ুব আলী। বড়বাড়িয়া আমিন বাজার, কাতলামারি বাজারে পথসভায় অংশ নেন।
এসময় ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই। বিশেষ কোন ব্যক্তি হিসেবে আসি নাই। বিগত সময়ে এলাকার মানুষ মামলার স্বীকার হয়েছিলো। একজন আইনজীবী হিসেবে সর্বচ্চ সহযোগিতায় পাশে ছিলাম। এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দল থেকে আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছে। এই প্রতীকের সম্মান রক্ষার দায়িত্ব আপনাদের। ধানের শীষ মানে গনতন্ত্রের প্রতীক, সাধারণ মানুষের অধিকার নিশ্চিতের প্রতীক।
তিনি বলেন, আপনারা আমার সাথে থাকলে, এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, নারী নির্যাতন বন্ধ হবে। আমার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। ধানের শীষ বিজয়ী হলে প্রতিটি নাগরিক সমান অধিকার পাবে। আমাদের নেতাকর্মী এক সময় ধান ক্ষেতে, পান ক্ষেতে থেকেছে, আমরা চাইনা অকারনে কেউ মামলার হয়রানির স্বীকার হোক। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমরা প্রতিহিংসার রাজনীতি পচ্ছন্দ করি না। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।
ভেড়ামারা-মিরপুরে উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, আগামী নির্বাচনে ধানের শীষ বিজয় হলে আপনাদের সকল সমস্যা সমাধানে পাশে থাকবো।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.