কুষ্টিয়ার মিরপুরে মিরপুর হাজী কল্যাণ পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য বার্ষিক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আব্দুল গফুর। মিরপুর উপজেলা হাজী কল্যান পরিষদের সভাপতি আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালসা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জোমারত আলী,মিরপুর বাইতুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা জহুরুল ইসলাম,ধলসা হযরত ওমর ফারুক দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আলহাজ্ব মাওলানা আব্দুল হান্নান,মিরপুর উপজেলা হাজী কল্যান পরিষদের কোষাধ্যক্ষ হাজী আনোয়ার হোসেন,মিরপুর পৌর হাজী কল্যান পরিষদের সভাপতি হাজী আশরাফ আলী খান,সেক্রেটারী আলহাজ্ব আশরাফুল হক প্রমুখ। প্রধান অতিথি হাজী আব্দুল গফুর বলেন, “সমাজের উন্নয়ন ও মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আয়োজকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় তিনি তাঁর বক্তব্যে সমাজের ঐক্য, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষা বিস্তারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানের এক পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।এসময় মিরপুর উপজেলা ও পৌর হাজী কল্যান পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন.
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.