কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে মিরপুর উপজেলা অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথ ‘র বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন,সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু ও জেলা জামায়াতের ইউনিট সদস্য জোমারত আলী।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি।অনুষ্ঠানে মিরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.