মিরপুর পৌরসভার সার্বিক বিষয় নিয়ে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মিরপুর পৌরসভার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৯ মার্চ) সকাল ১১টায় মিরপুর পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও মিরপুর পৌরসভার প্রশাসক নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল আজিজ,মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুজ্জামান শাহিন,পৌর বিএনপির আহবায়ক আব্দুর রশিদ, কুষ্টিয়া জেলা জামাতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী। মিরপুর পৌরসভার প্রধান সহকারী আসাদুজ্জামানের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এনামুল হক বাবু, মিরপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইব্রাহিম আলী, মিরপুর উপজেলা জামাতের নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন, পৌর জামাতের আমীর মাওলানা ওমর ফারুক, জাতীয় নাগরিক পার্টির মিরপুর উপজেলা নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও মিরপুর পৌরসভার কর্মকর্তাবৃন্দ। এসময় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও মিরপুর পৌরসভার প্রশাসক নাজমুল ইসলাম সভায় আগত অতিথিবৃন্দের সাথে মিরপুর পশুহাটসহ মিরপুর পৌরসভার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সম্পাদক - আব্দুল আউয়াল।
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.