মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী চলমান '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির আওতায় কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় এক বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য আগামী ৬ মাসের মধ্যে পৌরসভা এলাকায় ১০০০টি বৃক্ষ রোপণ করা।গতকাল শনিবার (১৩ জুন) সকালে মিরপুর পৌরসভা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘটে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিরপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা শাখার আমির মাওলানা খন্দকার রেজাউল করিম।উপজেলা নায়েবে আমীর শাহ্ আক্তার মামুন। মির৬পৌর নির্বাহী অফিসার :মোঃ আব্দুল হান্নান। পৌর সরকারি প্রকৌশলী সুজন আলী,প্রধান সহকারি আসাদুল হক।পৌর উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম।পৌর উপসহকারী প্রকৌশলী পৌর আনারুল ইসলাম প্রমুখ।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এই সবুজ বিপ্লবের ডাককে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান,জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সবুজ পরিবেশ নিশ্চিত করতে এই ১০০০টি গাছ রোপণ ও সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হবে।এসময় মিরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম আলী বলেন- পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের এই মহতী উদ্যোগটি বাস্তবায়নে সরাসরি কাজ করছে কুষ্টিয়ার মিরপুর পৌরসভা।মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী চলমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মিরপুর পৌরসভায় ০৬ মাসে ১০০০ টি বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।এই কর্মসূচির লক্ষ্য আগামী ৬ মাসের মধ্যে পৌরসভা এলাকায় ১০০০ টি বৃক্ষ রোপণ করা হবে। বৃক্ষরোপণ অবশ্যই ভালো কাজ, সুন্দর ও সুস্থ পরিবেশের জন্য গাছপালা আমাদের অতি প্রয়োজনীয়।

প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.