কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বহলবাড়ীয়া এলাকার ওমর ফারুক (৫১), আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি চৌদুয়ার এলাকার আহসান শেখ (৫৬), জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পোড়াদহ এলাকার আহমেদ ফয়সাল জয় (২৭), চিথলিয়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী মালম মল্লিক (৪৯), অঞ্জনগাছি ছয়আনিপাড়া ছাত্রলীগের কর্মী রানা আহমেদ (২৭) ও আমবাড়িয়া ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমান সাড়ে দশটার সময় মিরপুর উপজেলাধীন চুনিয়াপাড়া ঈদগাহ সংলগ্ন সড়কে নাশকতা প্রস্তুতি চলাকালীন একজন বিএনপি কর্মীকে মারধর করে। পরবর্তীতে বিএনপি কর্মী সেখান থেকে পালিয়ে গিয়ে মিরপুর থানা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ হতে একটি রামদা, ৬টি বিভিন্ন সাইজের বাঁশের লাঠি, ২টি তলোয়ার ও বিভিন্ন সাইজের ৭টি লোহার রড উদ্ধার করেন। এ সময় আরো ৩৫-৪০ জন আসামি পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মিরপুর থানার একটি নাশকতা মামলায় আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.