ছবির বিবরণ :মিরপুরে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ী মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার এম তামিম হাসান প্রধান অতিথির কাছ থেকে পুরষ্কার গ্রহণ করছে।
রিপোর্ট - আব্দুল আউয়াল।
কুষ্টিয়ার মিরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৮ এপ্রিল) সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলার এবারের প্রতিপাদ্য ছিলো "উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি "। মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভা:) নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মহিউদ্দিন, উ:প: ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ উত্তম কুমার বিশ্বাস প্রমুখ।অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.