
কুষ্টিয়ার মিরপুরে দাতা সংস্থা হেরিটেজ কোম্পানী ফর ডিজ্যাবল পিপল (ইউএসএ) এর অর্থায়নে "স্যানিটেশন ও হাইজিন প্রোমোটিং প্রকল্পের সকল কর্মীদের মাঝে ২দিন ব্যাপী প্রশিক্ষন ও উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (২৩ জানুয়ারী) বিকেলে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাইফোন ব্রিজ নবাব সিরাজউদ্দৌলা কলেজের হলরুমে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। আইডিয়াল ভলন্টারী রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও নীল আকাশ সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবং বাদিয়াখালী দু:স্থমাতা মহিলা সমিতির বাস্তবায়নে ২৩ ও ২৪ জানুয়ারী ২ দিন ব্যাপী স্যানিটেশন এন্ড হাইজিন প্রমোটিং প্রকল্প - ২০২৬ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাস্তবায়নকারী সংস্থার নির্বাহী পরিচালক আলমগীর ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন আইডিয়াল পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সেলিম উদ্দিন,অত্র প্রকল্পের টিম লিডার নুরুল ইসলাম মোল্লা,সংস্থার সভাপতি লিটন আলী,এবং সংস্থার প্রকল্প পরিচালক আনোয়ারা খাতুন সহ সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.