কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যাপক শহীদুল ইসলামের পক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামোর ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের মিছিল করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চিথলিয়া ইউনিয়নে মিছিল শেষে বিভিন্ন বাজারের এ লিফলেট বিতরণ করা হয়। মিছিল ও লিফলেট বিতরণ শেষে জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু। এসময় উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাপ আলী, বিএনপি নেতা আইনাল বিশ্বাস, লালন, জিহাদ আলী, লাভলু, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি নেতা দবু, ধুবইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি আনিচ মন্ডল, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, সাবেক ছাত্রনেতা সৈকত, ছাত্রনেতা মিলন মন্ডল, নাসিম মন্ডলসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.