ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

mirpurnews24
মার্চ ২৬, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তপোধ্বনীর মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।পরে স্মৃতিসৌধে শহীদদের স্মরণে কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত (ইউএনও) ঈশিতা আক্তার, থানার পক্ষে অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে আহবায়ক আমজাদ হোসেন, সদস্য সচিব নজরুল করিম, মিরপুর উপজেলার বিএনপির পক্ষে সভাপতি আশরাফুজ্জামান শাহীন, মিরপুর পৌর বিএনপির পক্ষে সভাপতি আব্দুর রশিদ ও সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে আরিফুল হক, মিরপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন পুষ্পমাল্য অর্পন করেন।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়। এদিকে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল আটটায় উপজেলা প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) ঈশিতা আক্তার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব নজরুল, জামায়াতে ইসলামীর উপজেলা আমির রেজাউল করিম প্রমুখ।এছাড়াও বাদ জোহর ও সুবিধাজনক সময়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।