ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জাতীয় পার্টির (কাজী জাফর) দোয়া মাহফিল

mirpurnews24
জানুয়ারি ২৮, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টি (কাজী জাফর) মিরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৮ জানুয়ারী) বিকেলে মিরপুর বাসষ্ট্যান্ড সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লিংকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও কুষ্টিয়া ২ (মিরপুর ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মিরপুর উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক জোয়ার্দ্দার ও সঞ্চালনায় ছিলেন জাতীয় পার্টির মিরপুর উপজেলা সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম জোয়ার্দ্দার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতান, সাবেক সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু,প্রচার সম্পাদক বিল্লাল হোসেন,দপ্তর সম্পাদক মারফত আফ্রিদি, মিরপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ সহ স্থানীয় বিএনপি ও জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা-কর্মীবৃন্দ।উক্ত অনুষ্ঠানে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন বলেন – আমি মিরপুর ভেড়ামারার সকল নেতাকর্মীদেরকে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর সাথে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং ধানের শীষকে বিজয় নিশ্চিত করার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।