মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের আওতায় কুষ্টিয়ার মিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা চত্বরে এ বৃক্ষরোপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক মিলন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুকুর আলী, উপজেলা বন কর্মকর্তা জুয়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.