
স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃক্সখল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ-২০২৫ দিবস পালিত হয়েছে। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় র্যালী শেষে উপজেলা অডিটরিয়মে এ বিশ্ব শিশু শ্রম দিবস পালিত হয়। উপজেলা নির্বাহী র্কমর্কতা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল আমিন, উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম, উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ আক্তার মামুন, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম, আলো এনজিও’র ফিরোজ আহমেদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.