কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর ও কুষ্টিয়া-২ (মিরপুর – ভেড়ামারা) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল গফুরের সভাপতিত্বে মিরপুর উপজেলার সরকারী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,বুদ্ধিজীবি,সাংবাদিক, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী, উলামা মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জাতীয় সংসদ সদস্য মাওঃ মুফতি আমির হামজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, মিরপুর উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, সাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। উল্লেখ্য মিরপুর উপজেলা বিএনপির কোন নেতৃবৃন্দ উপস্থিত না থাকলেও মিরপুর উপজেলার প্রায় সকল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ পন্থী চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

