কুষ্টিয়ার মিরপুরে বিজিবি’র অভিযানে প্রায় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। গতকাল শনিবার বিকেল সোয়া ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের সাতমাইল কৃষ্ণপুর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ মাদক উদ্ধার করা হয়। শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার আনুমানিক বিকেল ৪.২০টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় নায়েব সুবেদার মো. গোলাম ফারুকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল কৃষ্ণপুর মসজিদের পাশের্^ প্রধান সড়কের উপরে মেহেরপুর হতে কুষ্টিয়াগামী শিল্পি পরিবহন (যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৫-২০৯৪) বাসে তল্লাশী অভিযান চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৯৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৮ লক্ষ ৯৬ হাজার ১০০ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের মাদক ষ্টোরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে বিধি মোতাবেক মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.