
কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী, ইউনিয়ন পর্যায়ের নেতা ও অন্যান্য সংশ্লিষ্টরা।উদ্যোগটি জেলার বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে সুষ্ঠুভাবে উদ্বোধন করা হয়েছে এবং এতে দলের সদস্যদের নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক - আব্দুল আউয়াল।
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.