কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।মিরপুর উপজেলা ও পৌর স্বেছাসেবক দলের আয়োজনে বুধবার (২০ আগষ্ট) বিকেলে মিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও কেক কেটে এ প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়।

মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ,সাধারন সম্পাদক ইব্রাহিম আলী,কুষ্টিয়া জেলা স্বেছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন জোয়ার্দ্দার।এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস,পৌর স্বেছাসেবক দলের আহবায়ক মনির হোসেন প্রমুখ।এ সময় মিরপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.