
কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহের জেরে সিএনজির নিচে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী আহত ব্যাক্তি অবশেষে মৃত্যুবরণ করেছেন।কুষ্টিয়া সদর হাসপাতালে দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষ গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।এর আগে গত শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নওয়াপাড়া বাজারে কুষ্টিয়া মেহেরপুর সড়কে চলন্ত সিএনজির নিচে মাথা দিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া যায়।নিহত ব্যাক্তির নাম রাসেল (৩২)।সে কুষ্টিয়া মিরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড যোগিপোল গ্রামের কাচা মাল ব্যাবসায়ী মহাসেনের ছেলে। জানা যায় পারিবারিক কলহের কারণে কাঁচামাল ব্যবসায়ী মহাসেনের সাথে তার ছেলে রাসেল (৩২)এর পারিবারিক বিষয় নিয়ে বাক বিতন্ডা হয়,সেই ক্ষোভে ছেলে রাসেল কুষ্টিয়া মেহেরপুর সড়কে নওপাড়া বাজারে পিয়াস ফার্মেসির সামনে গত শনিবার সিএনজির নিচে মাথা দেয়। রাসেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাসেলকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরে সোমবার(২৭ এপ্রিল) রাত ১ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মিরপুর থানার ইন্সপেক্টর আব্দুল আজিজ জানান ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.