কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী পুলিশের অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃত উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কচুয়াদহ এলাকায় রহুল আমিনের পুত্র মোঃ নুরুল ইসলাম (৪৮), আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও নয়নপুর গ্রামের প্রয়াত ডাঃ আলহাজ্ব আব্দুল মান্নান ওরফে হিছা ডাক্টারের পুত্র জহুরুল ইসলাম নান্নু (৬০)কে ডিবি পুলিশ আটক করে মিরপুর থানায় সোপর্দ করলে মিরপুর থানা পুলিশ তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করেন। গত শুক্রবার গভীর রাতে নাশকতা মামলায় তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে আটককৃতদের চালান দেওয়া হয়েছে বলে পুলিশের এস আই এলিস মাহমুদ জানিয়েছেন। এছাড়া গত শুক্রবার তালবাড়ীয়া ইউপি’র শামুখিয়া থেকে নাশকতা মামলায় আজাহার আলীর পুত্র আকছার আলী (৬৫) কে আটক করে পুলিশ। তিনি ৫ নং ওয়ার্ড আ” লীগের সভাপতি ছিলেন।শনিবার তাকে জেলা কারাগারে প্রেরণ করেছে মিরপুর থানা পুলিশ।আটককৃতদের বাড়িতে বা তাদের কাছে কিছুই পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.