যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। তিনি বলেন, জেলা পর্যায়ে ইতোমধ্যে একটি আলোচনা সম্পন্ন হয়েছে এবং কর্মসূচি বাস্তবায়নে নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা ও যোগ্যতা নির্ধারণে সবাইকে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণকারী প্রতিযোগীদের দক্ষতার সঙ্গে যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি ক্রীড়া সংগঠক মারফত আফ্রিদী বলেন, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হলে সবচেয়ে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা সম্ভব হবে। প্রতিষ্ঠান প্রধান ও দক্ষ ক্রীড়া সংগঠকদের মাধ্যমে বাছাই প্রক্রিয়া পরিচালনার ওপর তিনি জোর দেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান’র সঞ্চালনে আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নেছার আলী, উপজেলা শিক্ষা অফিসার কে. এম. গোলাম মহিউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, মিরপুর প্রেসক্লাবের সভাপতি ক্রীড়া সংগঠক মারফত আফ্রিদী, মিরপুর থানার এসআই এলিস মাহমুদ, ক্রীড়া শিক্ষক শফিউল ইসলাম শফি, কোহিনুর ইসলাম (চন্দন), হাফিজুল ইসলাম হাফিজ, আব্দুল গাফ্ফার, পৌর নির্বাহী অফিসার আব্দুল হান্নান, ক্রীড়া সংগঠক ইবায়েদ হোসেন কমল, আশরাফুল ইসলাম আশা, মোস্তাফিজুর রহমান টুটুল, আসিফ মাহমুদ, হৃদয় আলী, কামাল হোসেন, লিপি খাতুন, শওকত আলী, আবুল বাশার, রুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
সভায় কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ সময় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.