
তারুণ্যের প্রথম ভোট,দাড়িপাল্লার পক্ষে হোক।মা বোনদের প্রথম ভোট,দাড়িপাল্লার পক্ষে হোক।ইনসাফের প্রথম ভোট,দাড়িপাল্লার পক্ষে হো।এমন মূহুর্মূহু শ্লোগানে কুষ্টিয়ার মিরপুরে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুরের পক্ষে নির্বাচনী গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১দলীয় জোটের আয়োজনে আজ রবিবার (৮ফেব্রুয়ারী) বিকেলে মিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন ফুটবল মাঠ হতে এক বিশাল গণমিছিল বের হয়ে মিরপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিরপুর নতুন বাসষ্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।পরে সেখানে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক বাংলাদেশ গঠন করতে চায়,ইনসাফ পূর্ণ বাংলাদেশ গড়তে চায়।জামায়াত একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সব সময় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু সম্প্রতি বিভিন্ন ইউনিয়নে দলের নেতাকর্মীদের ওপর হয়রানি, বাধা ও ভীতি প্রদর্শনের চেষ্টা চলছে।তাই প্রশাসনের প্রতি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।এই মিরপুর ভেড়ামারায় কোন সন্ত্রাসীর আস্তানা থাকা চলবেনা।আমার ভাইবোনদের হুমকি দিবেন,এটা চলবেনা।ভোটারদের ভয় হুমকি দেয়া,এটা আপনারা ভূলে যান।নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন“আমরা ভয় পেয়ে পিছিয়ে যাব না। জনগণের ভোটাধিকার রক্ষার জন্য নির্বাচনী মাঠে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব,ইনশাআল্লাহ।”মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের টিম সদস্য অধ্যাপক জোমারত আলী, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ড.নুরুল আমিন জসিম,মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, নায়েবে আমীর শাহ আক্তার মামুন, সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা ওমর ফারুক,ডা.রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় মিরপুর উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক - আব্দুল আউয়াল।
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.