কুষ্টিয়ার মিরপুরে কমিউনিটি পর্যায়ে তামাক নিরুৎসাহিতকরণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এশিয়া প্যাসিফিক ফোরাম উইমেন ল এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে জেলার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে তামাক চাষী দলের সদস্য মনিকার বাড়িতে নারী তামাক চাষীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, তামাক চাষ মাটি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দিন দিন তামাক চাষের আগ্রাসনের কারণে আবাদি জমি হ্রাস পাচ্ছে। এর ফলে উৎপাদন তথা নিরাপদ খাদ্য ভান্ডারে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তামাক চাষীরা সচেতন হলে বিকল্প চাষের প্রতি আগ্রহ বাড়বে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমš^য়কারী উম্মে সালমার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসীম উদ্দীন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দিলরুবা শারমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, ইসমত আরা লাভলী, মাহবুবুল ইসলাম, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার ইয়্যাং রিসার্চার শিবলী আক্তার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.